রবিবার, ৩ অক্টোবর, ২০২১

কবি মোঃ সরোয়ার জাহান এর একটি প্রেমের কবিতা। “ঠায় দাঁড়িয়ে আছি”

 

ঠায় দাঁড়িয়ে আছি


              ধুসর রাতের মাঠে নিরিবিলি চাঁদ

        বটের পাতা তির্যোক আলোর বিচ্যুরণ

  টিপটিপ শিশিরের ঝরটুকু জস্নার সুন্দর্য্যে!

প্রেম দিতে চাও?তুমিতো কঙ্কাবতী কণ্যা,

কোথা পাবে এতো প্রেম?এখন উঠে দাঁড়াও,

     তোমায় দেখতে,দেখতে কুড়িয়ে খাবো

        তপ্ত দূপুর, রোদ, তাপ কিম্বা দাবদাহ

সত্যি বলছি দৃঢতা নয়,ঠায় দাঁড়িয়ে আছি

স্মৃতি আছে একটা,
             
সঙ্গে সেও আছে আপন মহিমায় !

 

খানা খন্দ নেই,

অনেক দিন এভাবেই,সুগন্ধ সন্ধ্যায়,

ঠিক কতো টুকু গভীর, সে গভীরতা!

ভালোবাসা দুঃখের জলে ভেসে নীলকন্ঠ

  জানা অজানা কারুর মিষ্টি হাসি

        ছোঁ মেরে চাই, আমি তো চাই !
=========================
০২-০৯-২০২১

 সম্ভুপুর,বেড়া পাবনা



 

 

 

শনিবার, ৭ আগস্ট, ২০২১

কবি মোঃ সরোয়ার জাহান এর একটি কবিতা "আগমন"

তোমার জন্য
শিখেছি পূর্ণিমা রাত
তোমার জন্য ভেবেছি
এক চিলতে রোদ্দুর!!!
অথচ তুমি তার কিছুই
ভাবলে না?
আমি ভাবলাম,
অতঃপর আমি ভাবতে ভাবতে...
জোছনাস্নাত এই আমি
আর আমার একাকী
ল্যাম্পপোস্ট!
সেই ল্যাম্পোস্টের নিচে
কোন এক আগন্তুকের
আগমনে
দূর থেকে ভেসে আসে মেঘ
অবেলায় সূক্ষ্মতায় ক্লান্ত বিছানায়।
----------------------------------
২২-০৭-২০২১
মুজিব চত্তর,
সম্ভপুর,বেড়া,পাবনা





অধরা

শনিবার, ১৭ জুলাই, ২০২১

মোঃ সরোয়ার জাহান এর একটি প্রেমের কবিতা। ‘পা মাটিতে নেই’


'পা মাটিতে নেই’

মোঃ সরোয়ার জাহান 
===================

প্রভাতের অবগুণ্ঠন হতে

প্রকৃতির পরম প্রশান্তি হয়ে
দূরে আরো দূরে উড়ে যাব
কাব্যের অদৃশ্য পাখনায় ভর করে
ঠিক পৌছে যাবো তোমার কাছে !


বুঝিনা কেন যে
দুর্দান্ত গতিশীল বাতাস
তার তীক্ষ্ণ নাকে
কার গন্ধ গেঁথে ছুটে যায়
তীব্র তীক্ষ্ণ শিসের মতো
একটি প্রলম্বিত লয় হয়ে !


তুমি কি সূর্যের অধরা
তেজ চাঁদের শিশির কি তুমি?
আমার ইচ্ছাকৃত স্পর্শ আর
ছোঁয়ার বাইরে
রয়ে যাবে অনন্ত কাল ;
পা মাটিতে নেই তবুও
জীবন নেমেছে প্লাবনে
বাতাসে উড়িয়ে নিতে
আমার সকল নিস্তব্ধ নিঃশ্বাস !
=========================





 


সোমবার, ২৮ জুন, ২০২১


"বৈশ্বিক মহামারী"

মোঃ সরোয়ার জাহান
================

হঠাৎই বৈশ্বিক মহামারী,
  হঠাৎই এক পশলা বৃষ্টি
ওপাশ থেকে, বলে
শোন,এসব কবিতা; ব্লাক মেইল?
কপি পেস্ট ,ছার"এসব ছার বুঝলি?"
"কবিতা হৃদয়ের শব্দে
কবিতা স্পর্থিত চোখে
কবিতা পাঠকের মননে
কবিতা শব্দের অনুরননে
সামাজিক মুল্যবোধে
সুন্দর আগাীর পথে নতুন
অতিথীদের পীত হৃদয়ের আকাঙ্ক্ষায়!
হয়েছে এবার থাম
বল....কি শুনি ,
কবিতা শব্দ সুরে শৃঙ্খলিত
ভালোবাসায়,বারেবারে
ঘুরে ঘুরে পৃথিবীময়
একটা শুকতারা
হয়ে, শ্রাবণ মেঘের দিকে চেয়ে
ভিন্ন সবুজের পূর্ণিমার চাঁদের
অবারিত জোসনা, তুমি ভেঙে ফেলো
তোমার বদ্ধদার ধূমকেতুর মতো
প্রচন্ড বেগে তৃষ্ণার্ত আবেগে
তুমি জাদুকি ঝাঁপি মেরে আসো
এই সোনার বাংলায়,
বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশে
তুমি আসো আমার হৃদপিণ্ডে !
======================
২৭-০৬-২০২১
সম্ভুপুর ,
 
 বেড়া পাবনা।



 
 

বুধবার, ২৩ জুন, ২০২১

কবি মোঃসরোয়ার জাহান এর কবিতা 'পারমাণবিক প্রেম'

 

পারমাণবিক প্রেম

মোঃসরোয়ার জাহান
---------------------

আকাশের লজ্জাহীন
নিলিম নগ্নতায়
কন্ঠের গর্জনে
ইন্দ্রনীল চোখ দুটো জ্বলে
তোমার মুখর আঁধারে,
স্রষ্টা মোর ব্যগ্র আলিঙ্গনে
অসীমের নিলিমারে জড়াতে
নিস্তব্ধ নিশিতে
গোপনে প্রসব করে
একরত্তি পারমাণবিক প্রেম!
একটি প্রেম খুন করেছি
তাকে বাঁচাতে!
দুঃখ গ্লানি তুচ্ছ করে
সুখের উপর হেটে
দুঃখ মোচনে
সামান্য একটি ভুল
সহ্য করতে পারেনি
নিটোল প্রবঞ্চনা;
ব্যথার মাঝে ঘুমিয়ে পড়ি
ধ্বংসের অবশিষ্ট দেখবো বলে!

বেদনা ব্যথার মতোই তীব্র
নিঃশব্দ পা মাড়িয়ে
বিশ্বাসঘাতক পারমাণবিক প্রেম
স্নায়বিক প্রক্রিয়ায় বিস্ফোরিত হয়
তছনছ করে দেয় সাধের স্বপ্ন কুঠির !

====================




১১-০৯-২০২০

বেড়া, পাবনা।

সোমবার, ২১ জুন, ২০২১

কবি মোঃসরোয়ার জাহান এর কবিতা “উষ্ণতার দূঃশাসন”

 

উষ্ণতার দূঃশাসন

মোঃসরোয়ার জাহান

---------------------

তখন আকাশ অতি ব্যক্তিগত

তখন শরীর খুব কাছের

তখন বৃষ্টি, রিম ঝিম ঝিম

তখন পায়েল ছমছমছম!

সূর্য নিঃশ্বাসের ক্ষীণ শব্দে

আলিঙ্গনের মধ্যে

তার নরম বুক

অভিমান ছড়িয়ে আছে পৃথিবীময়!

সেই অন্ধকার পথ ভেঙে

অজস্র জোনাকির বুকে

উষ্ণতার দূঃশাসন

আমি মানি না,মানি না,আমি মানি না!

=======================

০৪-০৩-২০২১

বেড়া,পাবনা।



“"Warming Misrule”

By-Md Sarowar Zahan

------------------------

Then the sky is very personal

Then the body is very close

Then rain, rim, jim,jim

Then Payal Chham Chham Chham!

In the faint sound of the sun's breath

In the embrace

Her soft breasts

Pride is spread all over the world!

That dark path is broken

In the chest of countless fireflies

The misrule of heat

I don't believe, I don't believe, I don't believe!

=============================

bera,Pabna

 


মোঃ সরোয়ার জাহান এর কবিতা 'অবগাহন’

 

'অবগাহন

মোঃ সরোয়ার জাহান

=============

বসন্তের ঝরে যাওয়া
পাতার মতো,
মরমর শব্দে,
তোমার ভালোবাসা ,
অনুভব করি,
হৃদয়ে, হৃদয়ের গভীরে
যেখানে শব্দের ঝংকার গুলো,
অনবরত,উচ্ছ্বাসিত,
কলঙ্কহীন,
শব্দহীন এক মসৃণ
শান্তিময়
পৃথিবীর দিকে ধাবিত হয় ,
তোমার ভালবাসার মতো!
প্রতিটি ক্ষণে ক্ষণে,

আমার হৃদয়ের মধ্যে
যেখানে ধারণ করে সুখেরা
বাতাস খেলে,দোলে দোলনা তে,
সেখানে আমি অবগাহনে,
তোমার আরোহণে,
অপেক্ষায়,
আগামী পৃথিবীর পরে,থাকবো ,
জীবনের প্রতিটি ক্ষণে ক্ষণে!

=================

১০-০৩-২০২১

সম্ভুপুর

বেড়া, পাবনা,

বাংলাদেশ।




“Abhagahan”

By-Md. Sarowar Zahan

==============

Spring fall

Like a leaf,

In a murmur,

Your love

I feel,

In the heart, deep in the heart

Where the rumble of words,

Incessant, exuberant,

Immaculate,

The soundless one is smooth

Peaceful

Rushing towards the earth,

Like your love!

Every moment,

In my heart

Where happiness is contained

The wind blows,swaying,

There I bathed,

On your ascent,

Waiting,

After the next world,

there will be,

Every moment of life!

==============

10-03-2021

Shumvapur,

Bera, Pabna,

Bangladesh.