বুধবার, ২৩ জুন, ২০২১

কবি মোঃসরোয়ার জাহান এর কবিতা 'পারমাণবিক প্রেম'

 

পারমাণবিক প্রেম

মোঃসরোয়ার জাহান
---------------------

আকাশের লজ্জাহীন
নিলিম নগ্নতায়
কন্ঠের গর্জনে
ইন্দ্রনীল চোখ দুটো জ্বলে
তোমার মুখর আঁধারে,
স্রষ্টা মোর ব্যগ্র আলিঙ্গনে
অসীমের নিলিমারে জড়াতে
নিস্তব্ধ নিশিতে
গোপনে প্রসব করে
একরত্তি পারমাণবিক প্রেম!
একটি প্রেম খুন করেছি
তাকে বাঁচাতে!
দুঃখ গ্লানি তুচ্ছ করে
সুখের উপর হেটে
দুঃখ মোচনে
সামান্য একটি ভুল
সহ্য করতে পারেনি
নিটোল প্রবঞ্চনা;
ব্যথার মাঝে ঘুমিয়ে পড়ি
ধ্বংসের অবশিষ্ট দেখবো বলে!

বেদনা ব্যথার মতোই তীব্র
নিঃশব্দ পা মাড়িয়ে
বিশ্বাসঘাতক পারমাণবিক প্রেম
স্নায়বিক প্রক্রিয়ায় বিস্ফোরিত হয়
তছনছ করে দেয় সাধের স্বপ্ন কুঠির !

====================




১১-০৯-২০২০

বেড়া, পাবনা।