রবিবার, ৩ অক্টোবর, ২০২১

কবি মোঃ সরোয়ার জাহান এর একটি প্রেমের কবিতা। “ঠায় দাঁড়িয়ে আছি”

 

ঠায় দাঁড়িয়ে আছি


              ধুসর রাতের মাঠে নিরিবিলি চাঁদ

        বটের পাতা তির্যোক আলোর বিচ্যুরণ

  টিপটিপ শিশিরের ঝরটুকু জস্নার সুন্দর্য্যে!

প্রেম দিতে চাও?তুমিতো কঙ্কাবতী কণ্যা,

কোথা পাবে এতো প্রেম?এখন উঠে দাঁড়াও,

     তোমায় দেখতে,দেখতে কুড়িয়ে খাবো

        তপ্ত দূপুর, রোদ, তাপ কিম্বা দাবদাহ

সত্যি বলছি দৃঢতা নয়,ঠায় দাঁড়িয়ে আছি

স্মৃতি আছে একটা,
             
সঙ্গে সেও আছে আপন মহিমায় !

 

খানা খন্দ নেই,

অনেক দিন এভাবেই,সুগন্ধ সন্ধ্যায়,

ঠিক কতো টুকু গভীর, সে গভীরতা!

ভালোবাসা দুঃখের জলে ভেসে নীলকন্ঠ

  জানা অজানা কারুর মিষ্টি হাসি

        ছোঁ মেরে চাই, আমি তো চাই !
=========================
০২-০৯-২০২১

 সম্ভুপুর,বেড়া পাবনা