মোঃ সরোয়ার জাহান
"মনে কি পড়ে?"
----------------------------
ইচ্ছে হয় মেঘের শরীরে ভেসে
দেখে আসি তোমার সংসার,
দেখে আসি, তোমার আহারী যৌবন!
ইচ্ছে হয় বিরহের স্পন্দমান অন্ধকারে
বিদ্রোহী নিশিতে কেমন দাউ দাউ করে
তোমার আমার রক্তের ঢেউয়ের দোলা !
চুম্বন বন্যায় গিয়েছে ভেসে অন্ধ অতলে।
মনে কি পড়ে?
হাদিস পার্কের স্নায়ুর গোঙরানি গুলো ?
শেষ তরঙ্গ মানবিক মস্তিষ্কে প্রেমের খেলাধুলা,
তোমার হিংস্র স্বপ্ন ব্যবধানে, কতটুকু বিনয়ী তুমি?
=============================
21/12/2022
সম্ভুপুর, বেড়া,
পাবনা, বাংলাদেশ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন